ঢাকা | বঙ্গাব্দ

জাল কাবিননামা তৈরি করে প্রতারণার মামলায় ২ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
জাল কাবিননামা তৈরি করে প্রতারণার মামলায় ২ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ ছবির ক্যাপশন: জাল কাবিননামা তৈরি করে প্রতারণার মামলায় ২ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ad728
কুষ্টিয়ায় জাল কাবিননামা তৈরি করে প্রতারণার মামলায় ২ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

 মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে কাবিননামা সৃজন করে প্রতারণার অভিযোগ এনে দায়ের করা একটি ফৌজদারি মামলার শুনানি শেষে দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাননীয় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট (মোঃ ফিরোজ মামুন) এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ফৌজদারি মিস-৩২/২০২৬ (কুমারখালী জি আর-২৯৭/২৬) নং মামলার আসামি ১.এডভোকেট  পি.এম. সিরাজুল ইসলাম ও ২. অমিত হাসান আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেছিলেন।
আদালতে উভয়পক্ষের যুক্তি:
শুনানিকালে আসামিপক্ষের বিজ্ঞ কৌসুলী দাবি করেন, আসামিরা সম্পূর্ণ নির্দোষ এবং মামলার ঘটনার সাথে তারা জড়িত নন। পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহের জেরে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া হাইকোর্ট বিভাগ থেকে তারা নির্দিষ্ট মেয়াদের আগাম জামিন পেয়ে নির্ধারিত সময়ে আদালতে আত্মসমর্পণ করেছেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের বিজ্ঞ এডিশনাল পাবলিক প্রসিকিউটর আসামিদের জামিনের তীব্র বিরোধিতা করে বলেন, আসামিরা এজাহারনামীয় এবং তাদের বিরুদ্ধে পেনাল কোডের ১৮৬০ সালের ৪৬৫/৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১ ধারায় গুরুতর জালিয়াতি ও প্রতারণার অপরাধের অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় জামিন পেলে তারা তদন্ত কার্যক্রমে প্রভাব ফেলতে পারেন।
আদালতের পর্যবেক্ষণ ও আদেশ :
নথি পর্যালোচনা করে বিচারক উল্লেখ করেন, আসামিদের বিরুদ্ধে গোপনে পুনর্বিবাহের আয়োজন এবং যোগসাজশ করে জাল জালিয়াতির মাধ্যমে কাবিননামা তৈরি ও তা সঠিক বলে প্রকাশ করে প্রতারণার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অপরাধের গুরুত্ব ও মামলার বর্তমান তদন্ত পরিস্থিতি বিবেচনা করে আদালত আসামি অ্যাডভোকেট  পি.এম. সিরাজুল ইসলাম এবং অমিত হাসানের জামিন আবেদন সরাসরি নামঞ্জুর করেন।
আদেশ প্রদানকালে তাদের সি/ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয় এবং মিস কেসটির নথিপত্র নিষ্পত্তি করা হয়। আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানার আমলী আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সুপার এইটে বড় ধাক্কা: আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রান

সুপার এইটে বড় ধাক্কা: আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রান