ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয়

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় ছবির ক্যাপশন: ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয়
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন।
হাবিবুর রশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর এ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

অর্থাৎ জাবেদ মিয়ার তুলনায় ৫৭ হাজার ৭৫২ ভোট, তাসনিম জারার তুলনায় ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে হাবিবুর রশিদ। জাবেদ মিয়া ও তাসনিম জারার যৌথ ভোটের চেয়ে হাবিবুর রশিদ বেশি ভোট পেয়েছেন।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-৯ আসনে পোস্টাল ভোটসহ ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬৮১ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৯৯৩টি। সেই হিসাবে বৈধ ভোট ২ লাখ ১৭ হাজার ৬৮৮টি।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান হাতপাখা প্রতীকে ৫ হাজার ৮২৭ ভোট পেয়েছেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের পেয়েছেন ১ হাজার ২০২ ভোট।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
*অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের অভিযোগে জামায়াত নেতা ডা. খালিদু

*অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের অভিযোগে জামায়াত নেতা ডা. খালিদু