কৃষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণে নিজ হাতের উদাহরণ স্থাপন
মো: সাজিদ পিয়াল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬ পহেলা বৈশাখের আনন্দঘন প্রাক্কালে টাঙ্গাইল জেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভেচ্ছা সফর অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী টাঙ্গাইল শহরে প্রবেশ করলে স্থানীয় জনসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছা ও হাততালি দিয়ে অভ্যর্থনা জানান। এই উপলক্ষে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন চত্বর সাজানো হয়েছে বর্ণিল পতাকা ও ফুলের সাজসজ্জায়।প্রধানমন্ত্রী তার সফরে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে জনগণের সঙ্গে সংলাপ করেন এবং দেশের সংস্কৃতি ঐতিহ্য ও কৃষিপ্রধান অর্থনীতির প্রতি গুরুত্বারোপ করেন।উল্লেখযোগ্য প্রধানমন্ত্রীর সফরের সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেজনসাধারণের সুবিধার্থে।টাঙ্গাইল জেলায় শত শত মানুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ঘিরে উত্তাল হয়ে ওঠে। জনতার ভালোবাসা ও উৎসাহের মাঝে প্রধানমন্ত্রী নিজ হাতে কৃষক কার্ড বিতরণ করে দেশের কৃষি খাতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।তিনি আশ্বাস দেন যে দেশের প্রতিটি আবাদি জমিতে ফসলফলানোর জন্য কৃষকদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে দেশের কৃষকদের মর্যাদা এবং তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ নির্দেশনা প্রদান করেন।এই উদ্যোগের মাধ্যমে টাঙ্গাইল জেলা সহ দেশের সকল কৃষকের হাতে আধুনিক কৃষি সুবিধা পৌঁছে দেওয়া হবে এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করার পথ প্রশস্ত হবে। কৃষক কার্ড বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের কৃষকদের প্রতি সরকারের অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরেছেন।
A H M Hafizul Bari