ঢাকা | বঙ্গাব্দ

বহুমাত্রিক প্রতারণায় বিপর্যস্ত অনলাইন কেনাকাটা, ভোগান্তি বাড়লেও প্রতিকার নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
বহুমাত্রিক প্রতারণায় বিপর্যস্ত অনলাইন কেনাকাটা, ভোগান্তি বাড়লেও প্রতিকার নেই ছবির ক্যাপশন: বহুমাত্রিক প্রতারণায় বিপর্যস্ত অনলাইন কেনাকাটা, ভোগান্তি বাড়লেও প্রতিকার নেই
ad728
বহুমাত্রিক প্রতারণায় বিপর্যস্ত অনলাইন কেনাকাটা, ভোগান্তি বাড়লেও প্রতিকার নেই

এস এম নাজের হোসাইন

কভিড পরবর্তী সময়ে মানুষ যখন ঘরে বন্ধি ছিলো, তখন থেকেই অনলাইন কেনাকাটা বিষয়টি ব্যাপক আকারে শুরু হয়। আর ফাঁকে অতিমুনাফালোভী কিছু প্রতারক চক্র নানা ভাবে প্রতারণার জাল বিস্তার করে ক্রেতা-ভোক্তার ভোগান্তি ও অসস্তি বাড়িয়েছেন। বিশেষ করে আগে মূল্য পরিশোধ, আংশিক মূল্য পরিশোধ, পরে মূল্য পরিশোধ হলেই ফোন বন্ধ করে দিয়ে উদাও হচ্ছেন। আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ খুলে নামীদামি ব্র্যান্ডের নাম-লোগো ব্যবহার, অস্বাভাবিক কম দামের অফার, ছবিতে আকর্ষনীয় পণ্য, এআই দিয়ে ছবি প্রদর্শন করে ক্রেতাকে আকর্ষন করার মতো নানা উদ্বাবনী কৌশলে মানুষের পকেট হাতিয়ে নিয়েছে। প্রতারনার এসমস্ত অভিনব কৌশল হয়ে উঠেছে বহুমাত্রিক ও সুনিপুন। আবার পণ্য হাতে পাওয়ার পর দেখা যাচ্ছে, বিজ্ঞাপনের ছবি ও বর্ণনার সঙ্গে পাঠানো পণ্যের কোনো প্রকার মিল নেই। যেহেতু মূল্য আগে পরিশোধ করা হয়েছে এবং মোবাইল ব্যাংকিং নাম্বারে বা ডেলিভারীম্যানের কাছে টাকা পরিশোধ করার কারণে প্রতারকদের শনাক্ত করাও অনেক ক্ষেত্রে কঠিন হচ্ছে। অনেক জায়গায় যে ঠিকানটি ব্যবহার করেছে, সেটির অস্থিত্ব খুঁজে পাওয় দুস্কার। অনেক জায়গায় অন্য কারও অফিস বা বাসার ঠিকানা ব্যবহার করেছেন, যেখানে এই ব্যবসার কোন সংস্লিষ্টতা নেই। এধরনের অভিযোগের সংখ্যা প্রতিনিয়তই বাড়লেও বিদ্যমান আইনি কাঠামো ও প্রতিকার ব্যবস্থার সীমাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ভোক্তারা দ্রুত ও কার্যকর সমাধান পাচ্ছেন না।
দেশের ক্রেতা-ভোক্তাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্টান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কাছে প্রতিদিন গড়ে ২০-৫০টির মতো অভিযোগ আসে। অভিযোগগুলো ক্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রেরণ করে থাকেন। কিন্তু এসমস্ত অভিযোগগুলো আমলে নেবার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে প্রেরণ করা হলেও তার সিংহভাগের অস্থিত্ব খুঁজে পাওয়া যায় না। তাদেরকে নোটিশ পাঠালে যে ঠিকানা তারা ব্যবহার করছে তার অস্থিত্ব পাওয়া যায় না। সেকারণে এইসমস্ত অভিযোগ নিস্পত্তি করা যায় না। আবার অনেকে যে মোবাইল ফোন ব্যবহার করেছে বা ফেসবুক ব্যবহার করেছেন, তার আর সক্রিয় থাকছে না।
আমাদের জানা মতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাদের কাছে জমা পড়া অভিযোগের প্রায় ৮০ শতাংশই অনলাইন কেনাকাটা সংক্রান্ত। বিশেষ করে সম্প্রতি দেখা যাচ্ছে, ওয়েবসাইট, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নকল পেজ খোলে বিভিন্ন পণ্য বিক্রয় করছে। এসব ওয়েবসাই বা পেজে বাজারদরের তুলনায় কম দামে গ্যাজেট, পোশাকসহ নানা পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হয়। প্রতারক চক্র এসমস্ত পণ্য কম দামে বিক্রির অফার দিয়ে প্রিঅর্ডার বা বুকিং বলে আগে টাকা অগ্রিম নিয়ে নেন। অনেকে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে অগ্রিম মূল্য বা ডেলিভারি চার্জ নেয়ার পর অনেক ক্ষেত্রে ক্রেতাকে ব্লক করে দেন অথবা পেজ বন্ধ করে দেন। যারাই অগ্রিম টাকা নিচ্ছেন, তাদের সিংগ ভাগই লাপাত্তা হয়ে যান।
এসমস্ত বিষয়ে প্রতারিত অনেক গ্রাহকের অভিজ্ঞতা এক এক জায়গায় এক ধরনের। প্রায় প্রতিটি ক্ষেত্রে ক্রেতারা বিজ্ঞাপনের ছবি ও বর্ণনার সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের মিল খুজে পান না। অনেকের মতে ৩ হাজার টাকা দিয়ে একটি শার্ট কিনে দেখে, বিজ্ঞাপনের সাথে ভালো মানের পণ্যের কথা বলা হলেও হাতে যখন পান তখন দেখেন খুবই নিম্নমানের শার্ট। অর্ডার কনর্ফাম করার সময় সুন্দর কথা বলে, ভুলিয়ে বালিয়ে মিস্ট মিস্টি কথা বলে অর্ডারগুলো কনর্ফাম করেন। আবার অনেক সময় পছন্দ না হলে পণ্য ফেরত বা পরিবর্তনের সুযোগের কথা বলা হলেও পরে ডেলিভারী নেবার পর আর বিক্রেতার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। 
যদিও এখাতের বিশেষজ্ঞদের মতে, বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম দামের অফার দেখলে সতর্ক হয়ে ক্রয় করা উচিত। ওয়েবসাইট ও পেজের পুরনো কার্যক্রম, ক্রেতাদের মন্তব্য, যোগাযোগের তথ্য ও প্রতিষ্ঠানের স্থায়ী ঠিকানা যাচাই না করে পণ্যের কোন অগ্রিম অর্থ পাঠানো বা অর্ডার কনর্ফাম করা একেবা্রেই ঠিক নয়।
সাইবার খাতের বিশেষজ্ঞরা আরও মত দিয়েছেন, সমস্যার মূল জায়গা হলো টাকা ও পণ্যের হাতবদল একসঙ্গে হচ্ছে না। যখনই ক্রেতা আগে টাকা দিচ্ছেন, অথচ মাঝখানে সেই অর্থ ধরে রাখার কোনো তৃতীয় পক্ষ নেই। সেখানে ক্রেতারা ঝুঁকির মধ্যে থাকবে। ক্রেতা সুরক্ষার জন্য এর কারিগরি সমাধান হলো এস্ক্রো। এসক্রো (Escrow) হলো একটি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপদ লেনদেন সেবা, যা ক্রেতা এবং বিক্রেতার মাঝে মধ্যস্থতা করে। অনলাইনে পণ্য কেনার সময়, ক্রেতার অর্থটি এসক্রো সিস্টেমের মাধ্যমে আটকে রাখা হয়। পণ্য ডেলিভারির পর ক্রেতা সন্তুষ্ট হলে অর্থটি বিক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়। এটি ক্রেতার জন্য একটি নিরাপত্তার গ্যারান্টি, যা প্রতারণার ঝুঁকি হ্রাস করে। বর্তমানে প্রতারণার বড় অংশই ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক পেজ ও গ্রুপকেন্দ্রিক সোশ্যাল কমার্সে, যেখানে ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে সেন্ড মানির মাধ্যমে লেনদেন হচ্ছে। এসব লেনদেন নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে থেকে যাচ্ছে। যদিও সরকারের বানিজ্য মন্ত্রনালয়ে অনলাইনে কেনা কাটায় একটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করার প্রক্রিয়া শুরু করা হয়েছিল।
তবে সাময়িক ভাবে ব্যবসায়িক আর্থিক লেনদেনে ব্যক্তিগত মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্টের বদলে যাচাইকৃত মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহারে বাধ্যতামূলক করা গেলে অনেক বিক্রেতার পরিচয় শনাক্ত করা সহজ হবে। কোন কারণে ক্রেতাকে প্রতিারিত করলে সানক্ত করা সহজ হবে। তবে টাকা পরিমান কম হলে প্রতারণার জন্য কেউ প্রতিকার চাইতে আদালতে বা সরকারের অন্য কোন দপ্তরে যাবেন না। কেননা দেখা যাবে মামলার খরচ ও সময় ক্ষতির চেয়ে বেশি। তবে ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের প্রচলিত অনলাইনভিত্তিক অভিযোগ ও নিষ্পত্তি ব্যবস্থাকে আরও জোরদার করা গেলে ভোক্তা সহজে অভিযোগ গুলো জানাতে পারেন এবং প্রতিকার পেতে পারেন। বর্তমানে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ নিস্পত্তির জন্য সিসিএমএস ও হটলাইন সার্ভিস থাকেলও এটি অনেকের কাছে পরিচিত নয়। যার কারনে ভুক্তভোগীরা প্রতিকার চাইতে আগ্রহী কম। আবার আমাদের অভিযোগ করার আগ্রহও কম।
তবে অনলাইন কেনাকাটাকে ঘিরে প্রতিনিয়তই নিত্য নতুন কৌশলে নতুন নতুন উদ্ভাবনী প্রতারণাও পরিলক্ষিত হচ্ছে। অনেক সময় পণ্য ডেলিভারির সমস্যার কথা বলে কুরিয়ার বা পরিচিত প্রতিষ্ঠানের নামে ভুয়া এসএমএস পাঠিয়ে লিংকে ক্লিক করতে বলা হয়। এসব লিংক অনেক সময় আসল প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি ফিশিং সাইটে নিয়ে যায়, যেখানে কার্ডের তথ্য, পাসওয়ার্ড কিংবা ওটিপি হাতিয়ে নেয়া হয়। কোথাও আবার পার্সেল গ্রহণ বা ফেরতের নামে কিউআর কোড স্ক্যান করতে দিয়ে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রতারণায় ক্রেতার টাকা হারানোর পাশাপাশি অনলাইন অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্যও ঝুঁকিতে পড়ছে। যা খবুই ভয়ংকর। 
সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, অনলাইন প্রতারণা বাড়লেও ভুক্তভোগীরা যথাযথ প্রতিকার পাচ্ছেন না। এ ধরনের অপরাধ মোকাবেলায় বিশেষায়িত সাইবার থানা গঠন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। অনলাইন ব্যবসার পরিচয় যাচাই ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক করার পাশাপাশি অভিযোগ পাওয়ার পর দ্রুত ডিজিটাল ফরেনসিক তদন্ত, লেনদেন স্থগিত ও অর্থ উদ্ধারের ব্যবস্থা নিশ্চিত করলে প্রতারণার হার কমে আসতে পারে। এছাড়াও এসমস্ত আদালতে অভিজ্ঞ লোকজনের পদায়নও দরকার। সাইবার নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা না থাকলে এখাতের জালিয়তির বিষয়ে ব্যবস্থা গ্রহনে সক্ষম হবেন না। তাই দক্ষ জনবল তৈরী করা দরকার।
প্রতারকদের প্রতারনার বড় জাল হলো, ক্রেতাদের আস্থা অর্জনে ভুয়া রিভিউ ও রেটিংও ব্যবহার। অনেক পেজে বা একাউন্টে পণ্য নিয়ে বিভিন্ন জনের ভুয়া ইতিবাচক মন্তব্য দেখানো হয়, যেগুলো কৃত্রিমভাবে তৈরি বা অর্থের বিনিময়ে সংগ্রহ করা। এসব রিভিউ বা ক্রেতাদের মন্তব্য দেখে পণ্যের মান ও বিক্রেতার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ভুল ধারণা নিয়ে পণ্য অর্ডার করে পরে প্রতারিত হন। নামি দামি ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের আদলে নকল ওয়েবসাইট ও স্টিকার তৈরি করেও প্রতারণা করা হচ্ছে। দেখতে অনেকটা আসল সাইটের মতো হওয়ায় সাধারণ ক্রেতার পক্ষে পার্থক্য অনুধাব করা কঠিন। আবার বিজ্ঞাপনে অস্বাভাবিক কম দাম দেখিয়ে আকৃষ্ট করার পর অর্ডারের শেষ ধাপে ডেলিভারি, সার্ভিসসহ বিভিন্ন চার্জ যোগ করে পণ্যের প্রকৃত মূল্য বাড়িয়ে দেয়া হয়। আবার একটি পণ্য অর্ডার করে সেটি পরিবর্তন করতে চাইলেও দাম বাড়িয়ে দেন। 
তবে হতাশার করথা হলো, ২০০৯ সালে প্রনীত ভোক্তা সংরক্ষন আইন নিয়ে অনলাইন বা ই-কমার্স এর প্রতারনার বিষয়গুলো দেখাভাল করা হচ্ছে। এখানে এখনও পৃথক সাইবার সুরক্ষা আইন থাকলেও প্রতারণার বিষয়গুলো সেখানে নাই।  কিন্তু ২০০৯ সালের পর পুরো বিশ্বের অনেক ধরনের পরিবর্তন সাধিত হয়েছে। আবার ক্রয়, বিক্রয়, আর্থিক লেনদেন, বিভিন্ন সেবার পদ্ধতি ও কলেবর পরিবর্তন হলেও ভোক্তা সংরক্ষন আইনের কোন পরিবর্তন, সংশোধন ও আধুনিকায়ন হয়নি। যার কারণে ই-কমার্সের বিষয়ের মতো অনেকগুলো আধুনিক সমস্যা সমাধানে সরকারের দপ্তরগুলো কার্যকর ভূমিকা নিতে পারছে না। সরকারের উচ্চ মহলের ধারনা এই আইন সংশোধন হলেই ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুন্ন হতে পারে। এই ঝুঝুর ভয় দেখিয়ে কিছু নীতিনির্ধারক মহল সাধারন মানুষের স্বার্থে কিছু করতে গেলেই তিনবার ভাবে। আর ব্যবসায়ীদের জন্য হলেই চব্বিশ ঘন্টায় করে ফেলেন। অথচ তারা চিন্তা করেতে পারে না। এই আইনী দূর্বলাতায় শুধু সাধারন ভোক্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে না। সবধরনেনে পেশাজীবি এমন কি ব্যবসায়ীরাও এই প্রতারকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আর এই ভয়টি যাদের তারা শুধু মাত্র ব্যবসায়ী নামক প্রতারক চক্র, তারা প্রকৃত ব্যবসায়ী নন। এই সত্যটি অনুধাবন করতে সক্ষম হচ্ছে না। আইনটি সংশোধন করার পাশাপাশি পৃথক অবকাঠামো, নীতিমালা তৈরী করা হলে এই অনলাইন ব্যবসায় স্বচ্ছতা আসার পাশাপাশি বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানও তৈরী সম্ভব। তাই সরকারকে গুটিকয়েক অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারন মানুষের স্বার্থকে বড় করে না দেখলে অনলাইন ব্যবসা ও প্রতারনায় বড় বিপর্যয় অনিবার্য। 
*লেখক: এস এম নাজের হোসাইন, ভাইস প্রেসিডেন্ট, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ই-মেইলঃ cabbd.nazer@gmail.com

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জরুরি খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের ১ম দিন | রোহিঙ্গা ক্যা

জরুরি খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের ১ম দিন | রোহিঙ্গা ক্যা