ঢাকা | বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিতে মহারাজা সুইটসকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিতে মহারাজা সুইটসকে জরিমানা ছবির ক্যাপশন: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিতে মহারাজা সুইটসকে জরিমানা
ad728
পূর্বাচলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিতে মহারাজা সুইটসকে জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

পূর্বাচল উপশহরের ১৩ নম্বর সেক্টরের বুরুলিয়া গোলচত্বরে অবস্থিত মহারাজা সুইটস নামে একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৩জুন বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় এ জরিমানার টাকা নগদ আদায় করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় বলেন, মহারাজা সুইটসে কাঁচামাল ও তৈরি মিষ্টিতে মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার পাওয়া গেছে। সেগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। এছাড়া কাঁচা ও রান্না করা খাবার আলাদা করে সংরক্ষণের নিয়ম থাকলেও তা মানা হয়নি। জরিমানার এক লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে যাবে

তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে যাবে