ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
ad728
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

কুষ্টিয়া প্রতিনিধি ।। এস এম বাদল কুষ্টিয়া 

অব্যাহত লোডশেডিং, গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সরবরাহ বেসরকারিকরণের অপচেষ্টা এবং জুলাই স্মৃতিস্তম্ভে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 
​গতকাল বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বর’ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পাঁচ রাস্তার মোড় হয়ে এনএস রোড প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
​মিছিলে এনসিপি-র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এনসিপির কুষ্টিয়া জেলা আহ্বায়ক জামানুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান ও মো. হেলাল উদ্দিন শেখ। 
​এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সাজেদুর রহমান (বিপুল), যুগ্ম সদস্য সচিব শরীফুল ইসলাম সবুজ ও খন্দকার মফিজুর রহমান (শাহীন), সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মিরাজ ও হাসিবুর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার (শহীদ জয়া)। 
​বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, জনদুর্ভোগ সৃষ্টকারী লোডশেডিং, অযৌক্তিক বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একইসঙ্গে জুলাই স্মৃতিস্তম্ভে দুষ্কৃতকারীদের হামলার কঠোর প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের