ঢাকা | বঙ্গাব্দ

ঘরের মাঠে বিশ্বকাপ মিশনের দারুণ সূচনা: আয়ারল্যান্ডকে ২০ রানে হারালশ্রীলঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
ঘরের মাঠে বিশ্বকাপ মিশনের দারুণ সূচনা: আয়ারল্যান্ডকে ২০ রানে হারালশ্রীলঙ্কা ছবির ক্যাপশন: ঘরের মাঠে বিশ্বকাপ মিশনের দারুণ সূচনা: আয়ারল্যান্ডকে ২০ রানে হারালশ্রীলঙ্কা
ad728
ঘরের মাঠে বিশ্বকাপ মিশনের দারুণ সূচনা: আয়ারল্যান্ডকে ২০ রানে হারালশ্রীলঙ্কা

ঘরের মাঠে জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করল শ্রীলঙ্কা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়েছে দাসুন শানাকার দল। চাপে পড়ে ঝড়ো ৪৪ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কামিন্দু মেন্ডিস।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত আগ্রাসনে রান তুলতে থাকেন। ওপেনিং জুটিতে পাথুম নিশাঙ্কা ও কামিল মিসারা যোগ করেন ২৮ রান। পরে নিশাঙ্কার সঙ্গে কুশল মেন্ডিস গড়েন ৩৪ রানের আরেকটি জুটি। ইনিংসের শেষদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে অপরাজিত ৫৬ রান করেন কুশল মেন্ডিস। কামিন্দু মেন্ডিস খেলেন দ্রুতগতির ৪৪ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৬৩ রান।

আয়ারল্যান্ডের বোলিংয়ে ব্যারি ম্যাকার্থি ও জর্জ ডকরেল নেন ২টি করে উইকেট। মার্ক অ্যাডায়ার ও গ্যারেথ ডিলেনি নেন একটি করে উইকেট।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। ওপেনার পল স্টার্লিং ও রস অ্যাডায়ার শুরুতে যোগ করেন ২৪ রান। এরপর অ্যাডায়ার ও হ্যারি টেক্টরের জুটিতে আসে ৩২ রান। মাঝের ওভারে হ্যারি টেক্টর ও লোরকান টাকার গড়ে তোলেন ম্যাচের সর্বোচ্চ ৪৯ রানের জুটি, যা আইরিশদের আশা জাগিয়েছিল।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহে পৌঁছাতে পারেনি আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন হ্যারি টেক্টর। রস অ্যাডায়ার করেন ৩৪ রান, লোরকান টাকার যোগ করেন ২১ রান। কার্টিস ক্যাম্ফের ১৩ রান করলেও আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় আইরিশ ইনিংস।

এর ফলে ২০ রানের জয় নিয়ে আত্মবিশ্বাসী সূচনা করল শ্রীলঙ্কা, আর বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিয়ে রাখল শানাকার দল।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জের ইতিহাস: নামকরণের রহস্য, মুড়াপাড়া রাজবাড়ি ও শিল্

রূপগঞ্জের ইতিহাস: নামকরণের রহস্য, মুড়াপাড়া রাজবাড়ি ও শিল্