ঢাকা | বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন ছবির ক্যাপশন: ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন
ad728
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন
(সভাপতি মাও. আতাউর রহমান, সেক্রেটারি হাফেজ মাও. মহিউদ্দিন)

আবদুর রহমান কক্সবাজার মহেশখালী থেকে::

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন ও ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২টায় মহেশখালী পৌরসভার ‘ফয়সাল'স ডাইন’-এ এই অধিবেশন সম্পন্ন হয়।
উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নেজামুর রহমান সোলাইমানী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলম।
অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আল মিজান মুহাম্মদ নোহেল। বিশেষ বক্তা ছিলেন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আজিজী। এছাড়াও স্থানীয় ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অধিবেশনে উপস্থিত ছিলেন।
শুরা অধিবেশনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটিতে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মো. বেলাল হোসাইনকে সহ-সভাপতি এবং হাফেজ মাওলানা মহিউদ্দিনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করেন।
নতুন কমিটি ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও উপস্থিত কর্মীবৃন্দ সংগঠনের আদর্শকে সমুন্নত রেখে মহেশখালী উপজেলা দক্ষিণে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজস্ব আদায় বৃদ্ধি,স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়

রাজস্ব আদায় বৃদ্ধি,স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়