ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ১৩ জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ১৩ জন গ্রেফতার ছবির ক্যাপশন: টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ১৩ জন গ্রেফতার
ad728
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ১৩ জন গ্রেফতার

মো: সাজিদ পিয়াল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

 ১ জুন ২০২৬টাঙ্গাইল জেলাজুড়ে অপরাধ দমন মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৩ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তারা মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়মিত মামলা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়। পুলিশের অভিযানে বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে আসামিদের গ্রেফতারের পাশাপাশি মাদক উদ্ধার অভিযানও পরিচালিত হয়। এ সময় ১০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নির্মূল এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় অপরাধ প্রতিরোধে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলিনের ছোট্ট সাদি নিখোঁজ সন্ধান চায় পরিবার, এলাকাজুড়ে উদ্বেগ

নলিনের ছোট্ট সাদি নিখোঁজ সন্ধান চায় পরিবার, এলাকাজুড়ে উদ্বেগ