ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ ছবির ক্যাপশন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
ad728
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

মোঃ সাজিদ পিয়াল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও উত্তরাঞ্চলমুখী ঘরমুখো মানুষের যাত্রার চাপ অব্যাহত রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। এতে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর থেকে এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৯ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ বেশি থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় দুর্ভোগ বাড়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের।যমুনা সেতু মহাসড়ক হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. শরীফ হোসেন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। ঈদের পরের দিনেও উত্তরাঞ্চলমুখী যানবাহনের চাপ অব্যাহত থাকায় কোথাও কোথাও ধীরগতি তৈরি হয়েছে।তিনি আরও বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ মাঠে কাজ করছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রী কৃষক কার্ড বি

কৃষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রী কৃষক কার্ড বি