ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সহিত আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি-র মতবিনিময়
রনজিত কুমার পাল বাবু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি -
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -২০ ধামরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তমিজ উদ্দিন এমপি'র সহিত ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ এর সংসদীয় আসন ১৯৩ ঢাকা-২০ ধামরাই আসনের নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি সহিত ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ফুলেল শুভেচছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন ধামরাই উপজেলার সবকটি ১৪৭টি কেন্দ্রেই বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হওয়ার ধামরাই উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
শনিবার দুপুর আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি মহোদয়ের ধামরাইয়ের অফিসে তাকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল, সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক মো: সিরাজ উদ্দিস সহ ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এরপর ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় করেন।
এ'সময় নবনির্বাচিত সংসদ সদস্য তমিজ উদ্দিন এমপি মহোদয় বলেন ধামরাইয়ের জনগন সবসময় আমাকে তাদের আস্হায় নিয়ে আমাকে নির্বাচিত করেছে এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবকটি কেন্দ্রেই (১৪৭টি) আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে তাই ধামরাই উপজেলার সকল জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন-
সন্ত্রাস চাঁদা বাজের কোন স্হান বিএনপিতে হবে না।তাই ধামরাইয়ে
আমরা সবসময় সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদককারবারী,মাদকসেবীদের সম্পূর্ণ রুপে এড়িয়ে চলার চেষ্টা করিব।
বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্হা খুবই ভঙ্গুর।সবেমাত্র শপথ নিয়েছি। কিছুদিন পর আমরা বসে ধামরাইয়ের উন্নয়ন কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিব
এ'সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
A H M Hafizul Bari