ঢাকা | বঙ্গাব্দ

নবগঠিত 'টেলিভিশন মিডিয়া ক্লাবের' কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি

  • নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
নবগঠিত 'টেলিভিশন মিডিয়া ক্লাবের' কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি ছবির ক্যাপশন: নবগঠিত 'টেলিভিশন মিডিয়া ক্লাবের' কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি
ad728
রুপগঞ্জে নবগঠিত 'টেলিভিশন মিডিয়া ক্লাবের' কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি

মোহাম্মদ নবী,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৭ মে রবিবার উপজেলার মুড়াপাড়া বাজারের রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হলেও রুপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ২১জন বিশিষ্ট নবগঠিত কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেয়।
কমিটিতে মাইটিভির সাংবাদিক মোঃ মকবুল হোসেনকে আহ্বায়ক এবং এটিএন নিউজের সাংবাদিক মোঃ পারভেজকে সদস্য সচিব করা হয়। এদিকে আহবায়ক নিয়ে সাংবাদিকদের কোন প্রকার অভিযোগ না থাকলেও এটিএন নিউজ এর সাংবাদিক মোঃ পারভেজের সদস্য সচিব হওয়াকে কেন্দ্র করে  নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের সকল সাংবাদিকদের সঙ্গে মতবিরোধ থাকায় গতকাল রবিবার সকালে উদ্বোধন হওয়া নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মধ্যে ১১ জন সাংবাদিক আজ সোমবার দুপরে কমিটি থেকে অব্যাহতি নেন। 
এ বিষয়ে অব্যাহতি নেওয়া সাংবাদিকরা জানান, নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের মতের ভিত্তিতে কমিটি গঠন হওয়ার কথা থাকলেও নিয়ম বহির্ভূত প্রথমে সকল সদস্যদের নবগঠিত টেলিভিশন মিডিয়া ক্লাবের ফ্রমে সিগনেচার নিয়ে ৫ জনের একক সিদ্ধান্তে আহবায়ক ও সদস্য সচিব তৈরী করে বাকি ১৬ জনকে সদস্য করে কমিটি গঠন করা হয়। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিবের কথা কাটাকাটি হলে কমিটিতে থাকা সদস্য, গ্লোবাল টেলিভিশনে এনামুল হক, এশিয়ান টেলিভিশনের সাইফুল ইসলাম পিয়াস, আয়না টেলিভিশনের হাবিবুল্লাহ মীর, বাংলাদেশ টাইমসের শুভ, আজকের বাংলা পত্রিকার এসএম রনি,  আইপি টেলিভিশন এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, দৈনিক গণকন্ঠ পত্রিকার নোয়াব ভূঁইয়া, বর্তমান দিন পত্রিকার নূর নবী, নিউজ বাংলাদেশ পত্রিকার মঞ্জুরুল কবির বাবু, দৈনিক চৌকস পত্রিকার হাসান হাওলাদার বাপ্পি, চ্যানেল রুপগঞ্জ ও গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান রাকিবসহ সকলে সদস্য সচিবের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নবগঠিত রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহবায়ক -কে বিষয়টি অবগত করলে তিনি সদস্য সচিবের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
কেরানীগঞ্জ থানার সাজাপ্রাপ্ত পলাতক মাদককারবারি টাঙ্গাইল থেকে

কেরানীগঞ্জ থানার সাজাপ্রাপ্ত পলাতক মাদককারবারি টাঙ্গাইল থেকে