রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নম্বর ক্যানেল এলাকায় গতকাল ১৬আগষ্ট রবিবার পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওমর ফারুক তারাবো পৌরসভার মাসাবো এলাকার সবুজ মিয়ার ছেলে। সে মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী। কাঞ্চন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুর থেকে ওমর ফারুকের মৃতদেহ উদ্ধার করে।
Mehedi Hasan