ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে পুনর্মিলনী আইজিপর উপহার সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে পুনর্মিলনী আইজিপর উপহার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে পুনর্মিলনী আইজিপর উপহার সামগ্রী বিতরণ
ad728
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে পুনর্মিলনী আইজিপর উপহার সামগ্রী বিতরণ

মো: সাজিদ পিয়াল টাংগাইল জেলা প্রতিনিধি 

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে আয়োজিত এক জমকালো পুনর্মিলনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) কর্তৃক প্রদত্ত শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ (মঙ্গলবার, ৫ মে) জেলা পুলিশ, টাঙ্গাইলের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইজিপির পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা। এ সময় জেলার বিভিন্ন ইউনিটের কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপস্থিত থেকে স্মৃতিচারণ ও বিনিময় সভায় অংশ নেন।উল্লেখ্য পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সম্মিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে টাঙ্গাইল জেলা পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা

রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা