ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গে শিশুমৃত্যু চিকিৎসাধীন আরও ১৩

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গে শিশুমৃত্যু চিকিৎসাধীন আরও ১৩ ছবির ক্যাপশন: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গে শিশুমৃত্যু চিকিৎসাধীন আরও ১৩
ad728
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গে শিশুমৃত্যু চিকিৎসাধীন আরও ১৩

মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।একই উপসর্গে বর্তমানে হাসপাতালটিতে আরও ১৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।হাসপাতাল সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরে জ্বর শরীরে লালচে ফুসকুড়ি ও কাশি-সর্দি নিয়ে একাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৮ মাস বয়সী শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চিকিৎসকরা জানিয়েছেন আক্রান্ত শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা গেলেও নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি হামজনিত সংক্রমণ বলেই ধারণা করা হচ্ছে।এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সংক্রমণ রোধে আলাদা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে
অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
*রূপগঞ্জে তরুণী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু*

*রূপগঞ্জে তরুণী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু*