ঢাকা | বঙ্গাব্দ

প্রকৃত সাংবাদিকদের নিয়ে নতুন মিডিয়া সংগঠন গঠনের উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
প্রকৃত সাংবাদিকদের নিয়ে নতুন মিডিয়া সংগঠন গঠনের উদ্যোগ ছবির ক্যাপশন: প্রকৃত সাংবাদিকদের নিয়ে নতুন মিডিয়া সংগঠন গঠনের উদ্যোগ
ad728
মিরপুরে প্রকৃত সাংবাদিকদের নিয়ে নতুন মিডিয়া সংগঠন গঠনের উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি///

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাংবাদিকদের নিয়ে নতুনভাবে একটি সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটিতে মূলত যারা নিয়মিত ও পেশাদারভাবে সাংবাদিকতা করেন, তাদেরই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক মো. জালাল উদ্দীন খান।
তিনি জানান, প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন ও অনলাইন চ্যানেলে কর্মরত সাংবাদিকদেরও এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা হবে। সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে সংগঠনটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাংবাদিক মো. জালাল উদ্দীন খান বলেন, প্রকৃত সাংবাদিকদের সমন্বয়ে একটি সুন্দর, নিরপেক্ষ ও শক্তিশালী মিডিয়া সংগঠন গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, সংগঠন গঠনের বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত তথ্য ও কার্যক্রম সম্পর্কে জানানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক মামলার মূল নথিই ‘গায়েব’! ৩ আসামির বিরুদ্ধে আদালতের নতুন

মাদক মামলার মূল নথিই ‘গায়েব’! ৩ আসামির বিরুদ্ধে আদালতের নতুন