কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জ্জনের ঘাট বৃদ্ধি, সরজমিন পরিদর্শনে পৌর প্রশাসক
কুষ্টিয়া প্রতিনিধি//
সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া : শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের অংশ হিসেবে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব), (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এবং কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি কুষ্টিয়া বড়বাজার ঘাট, মহাশ্মশান ঘাট ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালী মন্দির ঘাট মোট ৩ টি প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন। প্রতিমা বিসর্জ্জনের সুবিধার্থে গত বছরের তুলনায় এ বছর আরো ১ টি ঘাট বৃদ্ধি করা হয়েছে। এ বছর নতুন বৃদ্ধিকৃত ঘাটটি হলো ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালী মন্দির ঘাট। এ সময় পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব, সনাতনী ভাইদের। দূর্গা পুজা উদযাপন উপলক্ষে আমার প্রস্তুতি সভা করেছি। সে সভায় আলোচিত হয়েছিলো যে, পৌরসভার মধ্যে ৪৪ টি মন্দিরে পুজা হচ্ছে। অন্ধকার হয়ে গেলে প্রতিমা বিসর্জ্জন কষ্টকর হয়ে যায়। যারা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছিলো তারা বলেছিলো যে ৪৪ টি প্রতিমা বিসর্জ্জনের জন্য ২ টি ঘাট যথেষ্ট নয়। তার প্রেক্ষিতে আমরা একটি কমিটি গঠন করে, নতুন করে আরো ১ টি ঘাট তৈরি করেছি। এছাড়া পূর্বের বড়বাজার ঘাট ও মহাশ্মশান ঘাটে প্রতিমা বিসর্জন হবে। সেখানেও সংস্কার কাজ চলমান আছে। আশাকরি গতবারের তুলনায় বা অন্য যেকোন সময়ের তুলনায় খুবই স্মতলি, শান্তিপূর্ণ ভাবে, কোন রকম কষ্টছাড়াই হ্যাসল ছাড়াই আমরা প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে পারবো। এইজন্যই সরজমিনে আমি নিজেই আসছি, পরিদর্শন করার জন্য যে, কার্যক্রম কেমন চলমান আছে। পরিদর্শনকালে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাটের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা, যানবাহন চলাচল ও জনসাধারণের নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এ সময় তিনি প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
A H M Hafizul Bari