ঢাকা | বঙ্গাব্দ

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন ছবির ক্যাপশন: মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন
ad728
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি 

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকালেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রঙিন ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি সামাজিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক স্থানীয় সরকার টাঙ্গাইল জনাব সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা।বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো শ্রমিক শ্রেণি। তাই তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।উৎসবমুখর পরিবেশে দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয়

ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয়