রাত পোহালেই মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬
আবদুর রহমান কক্সবাজার মহেশখালী প্রতিনিধি।
সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে ভোটারদের মধ্যেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।
নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা সম্পন্ন করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা, লক্ষ্য ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন তারা। নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে, যারা আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনও ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
সাংবাদিক সমাজের স্বার্থ সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশায় ভোটাররা আগামীকালের নির্বাচনের দিকে তাকিয়ে আছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে মহেশখালীর সাংবাদিক মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।
রাত পোহালেই মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনের মহেন্দ্রক্ষণ। এখন সবার অপেক্ষা ভোটের দিন এবং কাঙ্ক্ষিত ফলাফলের জন্য।
A H M Hafizul Bari