ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে ডাইয়িং কারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্যে পরিবেশর ক্ষতিসাধন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
রূপগঞ্জে ডাইয়িং কারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্যে পরিবেশর ক্ষতিসাধন ছবির ক্যাপশন: রূপগঞ্জে ডাইয়িং কারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্যে পরিবেশর ক্ষতিসাধন
ad728
রূপগঞ্জে ডাইয়িং কারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্যে পরিবেশর ক্ষতিসাধন 

নূরনবী,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার রনি নিট এন্ড কম্পোজিট ডায়িং কারখানার নির্গত বর্জ্যে পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। কৃষি জমি হচ্ছে ফসলহানী। জলাশয়ের মাছ মরছে। ডায়িং কারখানাটি দিনে স্বাভাবিক হলেও রাতের অন্ধকারে বর্জ্য ফেলছে। তারা অপরিশোধিত বর্জ্য ও রঙিন দূষিত পানি সেচ খালে ছেড়ে দিচ্ছে। তাতে  খামারের মাছ মরে যাচ্ছে। সকালে পুকুরের পানিতে ভেসে উঠছে মরা মাছ। তীব্র পঁচা গন্ধ ছড়াচ্ছে বাতাসে। সৃষ্ট হচ্ছে জলাবদ্ধতা। 
এ ব্যাপারে খাদুন গ্রামের বাসিন্দা আমজাদ আলী ভুঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাবো পৌরসভা প্রশাসক মো: সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, খাদুন এলাকার রনি নিট কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্য ও দূষিত পানি কৃষি জমি, মাছের খামার ও জলাশয়ে পড়ছে। ঢাকা-সিলেট মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণের কাজের জন্য পাশের খাল ভরাট করে ফেলা হয়। এ কারণে কারখানা কর্তৃপক্ষ রাতের অন্ধকারে পার্শবর্তী মাছের খামার, কৃষি জমি  ও জলাশয়ে  অপরিশোধিত ডাইংয়ের বর্জ্য ও দূষিত পানি ফেলছে। পানির রং কুচকুচে কালো। কোথাওবা রঙিন দূষিত পানি। পানির ওপর ভাসছে ফেনা। চারপাশে অসহনীয় দুর্গন্ধ। ফসলি কৃষি জমি নষ্ট হচ্ছে। পানির পঁচা দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। শিক্ষার্র্থীরা নাকে মুখে রোমাল দিয়ে আাসা যাওয়া করছে। আশপাশের মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। কেউ চর্ম রোগে ভুগছে। সৃষ্ট হচ্ছে জলাবদ্ধতা। এ ব্যাপারে রনি নিট এন্ড কম্পোজিট ডাইং কারখানার কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাবো পৌরসভা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, রনি নিট এন্ড কম্পোজিট ডায়িং কারখানার নির্গত বর্জ্যে পরিবেশ বিপর্যস্তের ঘটনায় এলাকাবাসীর দেয়া লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ