ঢাকা | বঙ্গাব্দ

রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান, মিলল জালিয়াতি ও নানা অনিয়ম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান, মিলল জালিয়াতি ও নানা অনিয়ম ছবির ক্যাপশন: রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান, মিলল জালিয়াতি ও নানা অনিয়ম
ad728
রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান, মিলল জালিয়াতি ও নানা অনিয়ম 

​ কুষ্টিয়া প্রতিনিধি।।এস,এম, বাদল///

 টাকার বিনিময়ে মৃত্যুসনদ জালিয়াতি, দালালচক্রের মাধ্যমে লাইনের সিরিয়াল বিক্রি, নার্সদের দুর্ব্যবহার আর নিম্নমানের খাবার-কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিরচেনা এসব অনিয়মের থলে টান মেরে হাটে হাঁড়ি ভেঙে দিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালটিতে এক আকস্মিক ও অভূতপূর্ব অভিযান পরিচালনা করে দুদক। 
​অভিযানের গোপনীয়তা এতটাই নিবিড় ছিল যে, গাড়িতে ওঠার আগমুহূর্ত পর্যন্ত দুদক দলের সদস্যরাও জানতেন না তাদের গন্তব্য। দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের এনফোর্সমেন্ট টিম হাসপাতালে পৌঁছায়। শুরুতেই দুই কর্মকর্তা সাধারণ রোগীর ছদ্মবেশে টিকিট কাউন্টারের লাইনে দাঁড়ান। সেখানে তারা নিজের চোখে দেখেন-অর্থের বিনিময়ে কীভাবে নিয়ম ও সিরিয়াল ডিঙিয়ে আগে সেবা দেওয়া হচ্ছে। 
​মাঠপর্যায়ে অনিয়মের চিত্র পরখ করার পর মূল টিম জরুরি বিভাগ, ব্লাড ব্যাংক, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি, অপারেশন থিয়েটার (ওটি), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং রান্নাঘর পরিদর্শন করে। এ সময় কর্মকর্তাগণ ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক নথিপত্র যাচাই করেন। 
​দীর্ঘ আড়াই ঘণ্টার অভিযান শেষে দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা সাংবাদিকদের জানান, অনুসন্ধানে উঠে আসা অনিয়মের মধ্যে সবচেয়ে গুরুতর হলো টাকার বিনিময়ে মৃত্যুসনদ জালিয়াতি। এছাড়া প্যাথলজিতে অব্যবস্থাপনা, নার্সদের খামখেয়ালি আচরণ ও রোগীর খাবারে গরমিলের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্তসহ শিগগিরই দুদক কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
​হঠাৎ এই অভিযানের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, দুদকের ঝটিকা অভিযানের বিষয়টি তারা দেখেছেন। তবে কমিশন থেকে এখনো কোনো লিখিত প্রতিবেদন দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার উদ্ধার ১৩৬ পিচ ই

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার উদ্ধার ১৩৬ পিচ ই