ঢাকা | বঙ্গাব্দ

প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন: প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম
ad728
রূপগঞ্জে  প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের  রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায়  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন  হামলা চালিয়ে  কলেজের দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে।   গত ৫ সেপ্টেম্বর শনিবার  রাতে  এ ঘটনা ঘটে।
আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে  পলখান এলাকার বাবুল মিয়ার সাথে একই এলাকার শাহীন আকন্দের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার রাতে  শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫/১৬ সদস্যের একদল যুবক  দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাবুল মিয়াকে খোজঁতে পলখান বাজারে যায়। এসময় বাবুল মিয়াকে  না পেয়ে তার কলেজ পড়ুয়া  ছেলে আলতাফ হোসেন(১৯)  ও  সিফাত হোসেনকে(২৩) একটি দোকানে বসা অবস্থায় পেয়ে হামলা তাদের উপর  চালায়।  হামলাকারীরা   ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে তাদের  গুরুতর জখম করে। এসময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা সাত্তার আলী(২৪) নামে আরো এক যুবককে কুপিয়ে জখম করে। একপর্যায়ে  তাদের ডাক চিৎকারে
আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে  পালিয়ে যায় । পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আলতাফ হোসেনের  অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন বলেন, বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ঘটনায় জড়িতে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযা

অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযা