ধামরাইয়ে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত
রনজিত কুমার পাল
সিনিয়র রিপোর্টার-
ঢাকার ধামরাইয়ে জাতীয়তাবাদী দল বিএনপির সুতিপাড়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, যিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৯৩ ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শামসুল ইসলাম এবং মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল কাশেম রতন। সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান।
বক্তারা বলেন, ধানের শীষ প্রতীক জনগণের আশা-ভরসার প্রতীক। তাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
সভাটি আয়োজন করে সুতিপাড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন। সভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
A H M Hafizul Bari