ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ad728
টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি 


২৩ এপ্রিল ২০২৬ তারিখে জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সভা কক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ উপলক্ষ্যে জেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন জাতীয় ক্রীড়া কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য আগামী ০২ মে ২০২৬ তারিখে একযোগে সারাদেশে সকল জেলায় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
সরকারের ক্রীড়া উন্নয়ন বিষয়ক নির্বাচনীপ্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ১২–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান
খেলোয়াড়দের খুঁজে বের করে তাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।সভায় জানানো হয় স্থানীয় পর্যায়ে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সংগঠন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।জেলার ক্রীড়া অঙ্গনে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভোট