*রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক*
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ২০ নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই রৌশন আলীসহ একটি পুলিশ দল।
এ সময় মো. শাহিন আলম ওরফে সোনাই (৪২) নামের এক ব্যক্তিকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
A H M Hafizul Bari