ঢাকা | বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ছবির ক্যাপশন: সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল
ad728
সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ডেমরা থানা পুলিশ।
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর নোবেলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭ এরমধ্যে ১৩ জনই নওগাঁর

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭ এরমধ্যে ১৩ জনই নওগাঁর