৬৯ বাংলা টিভির পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাঙালিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
পহেলা বৈশাখ আমাদের চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। এই দিনটি আমাদের সকল ভেদাভেদ ভুলে নতুন করে একসাথে পথচলার প্রেরণা জোগায়। পুরাতনের সব গ্লানি, দুঃখ ও ক্লান্তি পেছনে ফেলে নতুন আশায়, নতুন স্বপ্নে আমরা এগিয়ে যাই এক উজ্জ্বল আগামী দিনের দিকে।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। দেশ এগিয়ে যাক উন্নয়ন, মানবিকতা ও সম্প্রীতির পথে—এই কামনাই করি।
বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে সকলের জীবন হোক রঙিন, হৃদয় হোক উদার এবং প্রতিটি দিন ভরে উঠুক ভালোবাসা ও সফলতায়।
শুভ নববর্ষ ১৪৩৩!
— মেহেদী হাসান
নিউজ এডিটর
৬৯ বাংলা টিভি
A H M Hafizul Bari