লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জেল-জরিমানা: বিআরটিএর কঠোর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক:
ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিংবা লাইসেন্সে উল্লেখিত শ্রেণির বাইরে ভিন্ন ধরনের মোটরযান চালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে Bangladesh Road Transport Authority (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট চালককে কারাদণ্ড ও অর্থদণ্ড—উভয় শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) বিআরটিএ সদর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
কী বলছে আইন
বিজ্ঞপ্তিতে বলা হয়, Road Transport Act 2018 এর ধারা ৪(১) অনুযায়ী, কোনো ব্যক্তি বৈধ ড্রাইভিং লাইসেন্স বা শিক্ষানবিশ লাইসেন্স ছাড়া, কিংবা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে কোনো পাবলিক প্লেসে মোটরযান চালাতে পারবেন না বা অন্য কাউকে চালাতে দিতে পারবেন না।
একই আইনের ধারা ৪(২) অনুযায়ী, যে শ্রেণি বা ক্যাটাগরির মোটরযানের জন্য লাইসেন্স নেওয়া হয়েছে, তার বাইরে অন্য কোনো শ্রেণির যান চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ মোটরসাইকেলের লাইসেন্স নিয়ে বাস বা ট্রাক
A H M Hafizul Bari