ঢাকা | বঙ্গাব্দ

শপথের পরই চন্দ্রিমা উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
শপথের পরই চন্দ্রিমা উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: শপথের পরই চন্দ্রিমা উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ad728
শপথের পরই চন্দ্রিমা উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। মঙ্গলবার রাতেই রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যান–এ গিয়ে তিনি এ জিয়ারত সম্পন্ন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে সুরা পাঠ করেন।
জিয়ারত শেষে পরিবারের সদস্য ও উপস্থিত নেতাকর্মীদের নিয়ে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। মোনাজাত শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শপথ গ্রহণের পর এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এ স্থানে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি তাঁর নতুন দায়িত্ব পালনের যাত্রা শুরু করেন।
জানা গেছে, বুধবার সকালে প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিকেলে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
ভোলায় রাতে স্পিডবোট ডুবে এক পুলিশ সদস্য নিখোঁজ

ভোলায় রাতে স্পিডবোট ডুবে এক পুলিশ সদস্য নিখোঁজ