ঢাকা | বঙ্গাব্দ

আতিক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
আতিক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: আতিক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
ad728
মির্জাপুর থানার অভিযানে আতিক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

মো: সাজিদ পিয়াল টাংগাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের অভিযানে আলোচিত আতিক হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল মোঃ আদনান মুস্তাফিজ এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ ও এসআই মোঃ সুমন মিয়া-এর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল।পুলিশ জানায়, জেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আতিক হত্যা মামলার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইউনুস আলী (৩৩) ও মোঃ অপু মিয়া (৩০)।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট থানা 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বিএনপি নেতাকে কুপিয়ে জখম