ঢাকা | বঙ্গাব্দ

আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ ছবির ক্যাপশন: আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ
ad728
পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

পূর্বাচল উপশহর প্রকল্পের আদিবাসিন্দাদের মধ্যে প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ৩০০ফুট সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ৭অক্টোবর বুধবার দুপুর ২টায় পূর্বাচল ক্লাব সংলগ্ন নীলা মার্কেট এলাকার ৩০০ফুট সড়কের চত্ত্বরে প্লট বঞ্চিত আদিবাসিন্দারা এ কর্মসূচি পালন করে। মানবন্ধনপূর্বক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পূর্বাচলের আদিবাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু।
সভায় বক্তব্য রাখেন পূর্বাচলের আদিবাসিন্দা ও  রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হাবিবুর রহমান বাবুল,জিন্নাত আলী, রিয়াদ হোসেন ভুইঁয়া, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট নজরুল ইসলাম ও বাচ্চু মিয়া প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, পূর্বাচলের আদিবাসিন্দাদের বাপ-দাদার বসতভিটা নিয়ে উপশহর গড়ে তোলা হলেও এখনো তাদের প্লট বরাদ্দ দেওয়া হয়নি। অবিলম্বে তাদের মধ্যে প্লট বরাদ্দ দিতে হবে। অন্যথায় রাজউক ভবন ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং ৩০০ ফুট সড়ক অবরোধ করা হবে। 
পরে পূর্বাচলের আদিবাসিন্দারা বিক্ষোভ মিছিল করে ৩০০ফুট সড়কের নীলা মার্কেট এলাকা অবরোধ করে রাখে। বিকেল ৩টার দিকে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আশ্বাসে তারা অবরোধ কর্মসূচি তুলে নেয়। 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার