ঢাকা | বঙ্গাব্দ

কালিহাতিতে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যাকাণ্ড: র‍্যাব গ্রেফতার আসামি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
কালিহাতিতে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যাকাণ্ড: র‍্যাব গ্রেফতার আসামি ছবির ক্যাপশন: কালিহাতিতে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যাকাণ্ড: র‍্যাব গ্রেফতার আসামি
ad728
কালিহাতিতে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যাকাণ্ড: র‍্যাব গ্রেফতার আসামি

মো: সাজিদ পিয়াল,জেলা প্রতিনিধি, টাংগাইল 

নাইম শেখ (১৭) কুপিয়ে হত্যা, মামলার তদন্তে অভিযুক্ত মোঃ ইসমাইল (২১) গ্রেফতার
টাঙ্গাইল,৯ এপ্রিল ২০২৬ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার নাইম শেখ (১৭) কে কুপিয়ে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ ইসমাইল (২১)কে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল সফলভাবে গ্রেফতার করেছে।মামলার বিবরণনিহত নাইম শেখ ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২৫ মার্চ ২০২৬ খ্রিঃ সকাল আনুমানিক ৭:১৫ ঘটিকায়, শিমুল বাজারের পথে চলার সময় ধৃত ও অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে নাইম শেখকে আক্রমণ করে গুরুতর জখম করে। নিহতের পরিবারের সদস্যরাও আহত হন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পিতা ওসমানি আলী শেখ (৪৪) বাদী হয়ে কালিহাতি থানায় মামলা দায়ের করেন (মামলানং-২১,তারিখ-২৬মার্চ২০২৬ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড)।র‍্যাবের অভিযান ও গ্রেফতার র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প এবং র‍্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে ৮ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৫:২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বরপা মাসাবো এলাকা থেকে মোঃ ইসমাইলকে গ্রেফতার করা হয়।এর আগে ২৯ মার্চ ২০২৬ গ্রেফতার করা হয়েছিল মোঃ শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেন (৩৩)কেগ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বাণিজ্য মেলা পর্দা নামছে আজ  শেষ মূহুর্তে লোকে ল

আন্তর্জাতিক বাণিজ্য মেলা পর্দা নামছে আজ শেষ মূহুর্তে লোকে ল