ঢাকা | বঙ্গাব্দ

ঘাটাইলে ছিনতাই ও অপহরণ মামলায় ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
ঘাটাইলে ছিনতাই ও অপহরণ মামলায় ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ২ ছবির ক্যাপশন: ঘাটাইলে ছিনতাই ও অপহরণ মামলায় ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ২
ad728
ঘাটাইলে ছিনতাই ও অপহরণ মামলায় ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ২

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি 

ঘাটাইল, ৩০ এপ্রিল ২০২৬ – ঘাটাইল উপজেলার ঝড়কা এলাকায় সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণ মামলায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে পুলিশ। অভিযানে ছিনতাইকৃত একটি ইজিবাইক উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এক ইজিবাইক চালক যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হন। এসময় যাত্রীবেশে দুই ব্যক্তি তার ইজিবাইকে ওঠে। পরে ঝড়কা এলাকা অতিক্রম করে নির্জন স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারে আরও দুই সহযোগী যোগ দেয়। এরপর চারজন মিলে চালককে জোরপূর্বক অপহরণ করে তার ইজিবাইক নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
দুর্বৃত্তরা ভিকটিমকে বিভিন্ন স্থানে ঘোরানোর পর কালিহাতী থানা এলাকার একটি ব্রিজের পাশে ফেলে পালিয়ে যায়।ঘটনার পর ভিকটিম মামলা দায়ের করলে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খানের তত্ত্বাবধানে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে জামালপুর সদর থানার দড়িপাড়া বাইপাস এলাকায় লিটন আহমেদ (২৫) ও মো. মেহেদী হাসান (২৪) নামে দুই আসামিকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী একটি অটো শোরুম থেকে ভিকটিমের ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য গোপনের চেষ্টা করছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্