ঢাকা | বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে শহিদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে শহিদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন:
ad728
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে শহিদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

মো: সাজিদ পিয়াল- টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।এ উপলক্ষে টাঙ্গাইল হেলিপ্যাড সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এরপর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা।

এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়েরকর্মকর্তা-কর্মচারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ জুলাই-২০২৪-এর আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি মানবিক ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানের শপথ: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রীর নতুন অধ্যা

তারেক রহমানের শপথ: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রীর নতুন অধ্যা