ঢাকা | বঙ্গাব্দ

ডিসি অফিসের এল এ শাখার সার্টিফিকেট মামলায় পলাতক আসামি সেলিম পুলিশের অভিযানে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ডিসি অফিসের এল এ শাখার সার্টিফিকেট মামলায় পলাতক আসামি সেলিম  পুলিশের  অভিযানে গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728
ডিসি অফিসের এল এ শাখার সার্টিফিকেট মামলায় পলাতক আসামি সেলিম  পুলিশের  অভিযানে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ শফিকুল আলম ভুইঁয়া

নারায়ণগঞ্জের ডিসি অফিসের এলএ শাখার সার্টিফিকেট মামলার  ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ ।পুলিশ  জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং বিভিন্ন আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে পুলিশ ।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোলাকান্দাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে সরকারের ২৫ লাখ ৬৭ হাজার  টাকা পাওনা রয়েছে।  মামলা নং-০৪ /ক্ষতি /২০২০ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সেলিম মিয়া -কে গ্রেফতার করা হয়। তিনি রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকার জালাল মিয়ার ছেলে। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ জানায় আদালতের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় কর্তব্যরত অবস্থায় রেলওয়ে পুলিশের কনস্টেবলের আত্মহত্যা

খুলনায় কর্তব্যরত অবস্থায় রেলওয়ে পুলিশের কনস্টেবলের আত্মহত্যা