ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালাদীতে আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন \ বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালাদীতে আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন \ বিক্ষোভ ছবির ক্যাপশন: ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালাদীতে আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন \ বিক্ষোভ
ad728
ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালাদীতে আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন \ বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

এশিয়ান হাইওয়ে সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদীতে আন্ডারপাস নির্মাণের দাবিতে অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। 
গতকাল ১৭আগষ্ট সোমবার দুপুরের দিকে নারী, পুরুষ, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, সাধারণ মানুষ ও পরিবহন চালকরা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকা বাইপাস সড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। সড়কের কালাদী এলাকার উভয় পাশে ৩/৪টি গ্রাম রয়েছে। সেখানে প্রায় ছয় হাজার মানুষ বসবাস করে। এসব এলাকার ছেলে-মেয়ে স্কুল, মাদ্রাসা ও কলেজে লেখাপড়া করে। কর্মজীবীর সংখ্যাও কম নয়। এদেরকে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যস্ততম সড়ক পারাপার হতে হয়। এলাকাবাসী কালাদী এলাাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছেন। সভা, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। পরে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়েও আন্ডারপাস না করে সড়ক নির্মাণের কাজ করে ফেলছে। তাতে এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। 
অবরোধের খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে সড়ক ও জনপদ অধিদফতর, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামীকাল ১৯আগষ্ট বুধবার কালাদীতে আন্ডারপাস নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত হবে এমন আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। তবে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত হওয়া পর্যন্ত আগামী ১৯আগষ্ট বুধবার পর্যন্ত সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৬

দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৬