ঢাকা | বঙ্গাব্দ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা উদযাপিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা উদযাপিত ছবির ক্যাপশন: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা উদযাপিত
ad728
ধামরাইয়ে দুই শতাধিক পূজা মন্ডপে  ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা উদযাপিত 

রনজিত কুমার পাল বাবু 
সিনিয়র রিপোর্টার-

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা।  বিদ্যা ও সংগীতের দেবী শ্রীশ্রী সরস্বতী আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সারস্বতোৎসব।ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসরর শুক্লা পঞ্চমী তিনিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন।দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সামাজিক সংগঠন, মন্দির ও বাড়িতে শ্রীশ্রী সরস্বতী পূজার আয়োজন করা হয় প্রতিবছর।তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার ধামরাই উপজেলার ধামরাই পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির,সামাজিক সংগঠনের বিভিন্ন ক্লাবে ও বাড়িতে প্রায় দুই শতাধিক পূজা মন্ডপে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।পূজা শেষে সকল পূজা মন্ডপে উপস্থিত ভক্তবৃন্দ উপবাস থেকে  অঞ্জুলি দেন।
এদিন শিশুদের হাতেখড়ির আয়োজনও করা হয়। 
পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রতিটি পূজা মন্ডপে প্রসাদ বিতরন ও ভক্তদের ও অতিথিদের আপ্যায়ন করা হয়। 
সরজমিনে দেখা যায় ধামরাইয়ের উল্লেখযোগ্য পূজা মন্ডপের মধ্যে ধামরাই পৌরসভার বড় বাজার মহল্লায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তরঙ্গ ক্লাব বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের সকল সদস্যবৃন্দ ও এতদ্ অঞ্চলের সর্বস্তরের ভক্তবৃন্দের উপস্থিতিতে বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। 
এছাড়াও ধামরাই সরকারি কলেজ,ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ,ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়, কায়েতপাড়া সার্বজনীন পূজা কমিটির আয়োজনে, গোপনগর মহল্লার বিভিন্ন পূজা মন্ডপ সহ সমগ্র ধামরাই উপজেলার প্রায় দুই শতাধিক পূজা মন্ডপে সাড়ম্বরে শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। 
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অধিক হারে শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন করার সময় তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 
সরস্বতী পূজা উপলক্ষে ধামরাই ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তরঙ্গ ক্লাব ও পাঁচ শত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা: অজিত কুমার বসাক শ্রীশ্রী  সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা
বার্তায় বলেন- জ্ঞান, শিক্ষা, চিন্তা ও সৃজনশীলতার প্রতীক হিসেবে সরস্বতী পূজা আমাদের স্মরণ করিয়ে দেয়—জ্ঞান মানুষের মুক্তি ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়েই সমাজ এগিয়ে যায় মানবিকতা, ন্যায় ও যুক্তির পথে।
এই দিনে আমরা জ্ঞানের প্রতি শ্রদ্ধা জানাই এবং শিক্ষা, গবেষণা ও চিন্তার স্বাধীন বিকাশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।
সকলের জন্য জ্ঞান হোক উন্মুক্ত, বিজ্ঞান হোক মানবমুখী, আর শিক্ষা হোক বৈষম্যহীন—এই প্রত্যাশা করে সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ  উৎসবমুখর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত উদযাপিত হওয়ার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুল্কমুক্ত গাড়ি–প্লট নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

শুল্কমুক্ত গাড়ি–প্লট নেবেন না বিএনপি সংসদ সদস্যরা