ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯মাদক উদ্ধার আটক ১৩ ব্যবসায়ী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯মাদক উদ্ধার আটক ১৩ ব্যবসায়ী ছবির ক্যাপশন: পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯মাদক উদ্ধার আটক ১৩ ব্যবসায়ী
ad728
টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯মাদক উদ্ধার আটক ১৩ ব্যবসায়ী

মো: সাজিদ পিয়াল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 

৭ এপ্রিল ২০২৬ ইং টাঙ্গাইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।জেলা পুলিশ সূত্র জানায় অপরাধ দমন ও মাদক নির্মূলে জোরদার কার্যক্রমের অংশ হিসেবে জেলার সব থানা ও ইউনিটকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সমন্বিত অভিযানে এসব গ্রেফতার সম্পন্ন হয়।এদিকে পৃথক মাদকবিরোধী অভিযানে ১২১ পিস ইয়াবা ৮ গ্রাম হেরোইন ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১ কেজি ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।জেলা পুলিশ আরও জানায় মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবগঠিত সংসদ বিলম্ব না করে প্রয়োজনীয় সংস্কার করবে, প্রত্যাশ

নবগঠিত সংসদ বিলম্ব না করে প্রয়োজনীয় সংস্কার করবে, প্রত্যাশ