ঢাকা | বঙ্গাব্দ

ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই ছবির ক্যাপশন: ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
ad728
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের করাটিয়া এলাকার বাসিন্দা ফ্রান্স প্রবাসী মাসুম মোল্লার কাছ থেকে জমি কেনার ২৬ লাখ ৮০ হাজার টাকা প্রকাশ্যে ছিনতাই হয়েছে। গতকাল ১৮ অক্টোবর রোববার দুপুরের দিকে ঢাকা ব্যাংকের ভুলতা শাখা থেকে ১১লাখ টাকা ও ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫লাখ ৮০হাজার টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় তিনি ছিলতাইকারীদের কবলে পড়েন। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্রান্স প্রবাসী মাছুম মোল্লা ব্যাগ ভর্তি টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সাদা রঙের অজ্ঞাত প্রাইভেটকারে ৩/৪জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে প্রাইভেটকার দিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মাছুম মোল্লা মাটিতে লুটে পড়েন। পরে ছিনতাইকারীরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে নরসিংদীর দিকে পালিয়ে যায়। আহত মাছুম মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় মাছুম মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 
ফ্রান্স প্রবাসী মাছুম মোল্লার শ্বশুর হোরগাঁও গ্রামের বাসিন্দা বরকত উল্লাহ বলেন, ক্রয় করা জমি রেজিস্ট্রি করার জন্য তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছিলেন। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি ছিনতাইকারীরা কিভাবে জানতে পারলো তা বোধগম্য নয়। 
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ফ্রান্স প্রবাসী মাছুম মোল্লার কাছ থেকে ছিনতাইকারীরা টাকা লুটে নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছিনতাইকারীদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।  

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়