ঢাকা | বঙ্গাব্দ

বড় বাজার দুর্গা মন্দিরে বাৎসরিক ১৪তম হনুমান পূজোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সাড়ম্বরে উদযাপিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
বড় বাজার দুর্গা মন্দিরে বাৎসরিক ১৪তম হনুমান পূজোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সাড়ম্বরে উদযাপিত ছবির ক্যাপশন: বড় বাজার দুর্গা মন্দিরে বাৎসরিক ১৪তম হনুমান পূজোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সাড়ম্বরে উদযাপিত
ad728
বড় বাজার দুর্গা মন্দিরে বাৎসরিক ১৪তম হনুমান পূজোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সাড়ম্বরে উদযাপিত 

রনজিত কুমার পাল 
সিনিয়র রিপোর্টার-

রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র বড় বাজার মহল্লায় পাঁচ শত বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির ও শ্রীশ্রী হনুমান পূজোৎসব -২০২৬ এর বর্ণাঢ্য আয়োজনে ১৪তম বাৎসরিক শ্রীশ্রী হনুমান পূজোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত হাজার হাজার ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশ গ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশ ঘটিকার সময় বড় বাজার দুর্গা নাট মন্দিরে মন্দিরের পুরহিত শ্রী মানিক লাল গোস্বামীর পৌরহিত্যে দেবাদিদেব শিবের রুদ্র অবতার, পবনপুত্র, কেশরী নন্দন, অঞ্জনাপুত্র,শ্রীরাম চন্দ্রের পরমভক্ত মহাবীর শ্রীশ্রী হনুমান পূজোৎসব -২০২৬ এতদ্ হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে শুরু হয়।
পূজা,যজ্ঞাদি নানা উপচারে সুসম্পন্ন হওয়ায় পর উপস্হিত উপবাসী ভক্তবৃন্দের অঞ্জুলি গ্রহনের মধ্য দিয়ে পূজা সুসম্পন্ন হয়।

এ'সময় উপস্থিত ছিলেন ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা: অজিত কুমার বসাক, কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল, সহ-সভাপতিদ্বয় শ্রী সুনীল পাল, শ্রী নীল রতন পাল,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ,  কোষাধ্যক্ষ শ্রী শ্যাম গোপাল পাল, হনুমান পূজোৎসব উদযাপন কমিটির কর্মকর্তা শ্রী শিশির পাল,নিত্য পাল,শ্রী সুজন পাল,সঞ্জিত পাল,রিমন পাল,গনেশ পাল,প্রশান্ত পাল,প্রান গোপাল পাল পানু, স্বপন পাল, সঞ্জীব চৌধুরী, লিটন পাল টাবু, গোপী পাল,প্রিতম পাল, দক্ষিণপাড়া কালী মন্দির কমিটির সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্রী দেব নারায়ণ দাসসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পূজো শেষ হওয়ার পর পাঁচ হাজার ভক্তবৃন্দের  প্রসাদ সেবা সন্ধ্যা পর্যন্ত চলে।
রাতে শ্রীশ্রী হনুমান পূজোৎসব আড়তি পূজা দেন পুরহিত শ্রী মানিক লাল গোস্বামী।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইলে মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু, নিরা

টাঙ্গাইলে মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু, নিরা