মাদক কিশোর গ্যাং ও চাঁদাবাজি বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মো: সাজিদ পিয়াল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের সিলিমপুর বাজারে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব রুহুল আমিন এবং দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ জনাব সাখাওয়াত হোসেন।সিলিমপুর বাজার বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, সিলিমপুর বাজারটি টাঙ্গাইল সদর ও দেলদুয়ার—এই দুই থানার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে দুই থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি বাজার কমিটি ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি এসব অপরাধ দমনে তথ্য দিয়ে টাঙ্গাইল জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।তথ্য প্রদানের জন্য যোগাযোগ নম্বরসমূহ:অফিসার ইনচার্জ, টাঙ্গাইল সদর থানা: ০১৩২০-০৯৬৩৯১অফিসার ইনচার্জ, দেলদুয়ার থানা: ০১৩২০-০৯৬৪১৭পুলিশ কন্ট্রোল রুম, টাঙ্গাইল: ০১৩২০-০৯৭২৯৮সভায় সিলিমপুর বাজার এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
A H M Hafizul Bari