ঢাকা | বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট \ আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট \ আহত ২ ছবির ক্যাপশন: মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট \ আহত ২
ad728
রূপগঞ্জে মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট \ আহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। গতকাল ৩জুন বুধবার ২০/২৫ সদস্যের একদল সন্ত্রাসী ছুরি, লোহার রড, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়ার মালিকানাধীন মুদি দোকানে হামলা চালিয়ে নগদ টাকাসহ ৫০হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়ার ছেলে জুম্মন ভুঁইয়া (৩৯) ও সুমন ভুঁইয়া (৪৫) আহত হয়। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়ার ছেলে জুম্মন ভুঁইয়া বাদী হয়ে মাছুমাবাদ এলাকার সোহেল ভুঁইয়া (৪১), তুষার ভুঁইয়া (২৬), সাদ্দাম হোসেন ভুঁইয়া (২৮), রোমান ভুঁইয়াকে (৩২) নামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্