ঢাকা | বঙ্গাব্দ

যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ ॥ গ্রেফতার তিন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ ॥ গ্রেফতার তিন ছবির ক্যাপশন: যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ ॥ গ্রেফতার তিন
ad728
রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ ॥ গ্রেফতার তিন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় এক যুবতীকে(১৯) সাতদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে গতকাল ২৩আগষ্ট রবিবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবতীকে ভাড়াটিয়া বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল ২৩আগষ্ট রবিবার ৭ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে এজাহার নামীয় আসামী আলমগীর হোসেন (২৪) ও তার সহযোগী রুনা আক্তার (২৫)ও পপি আক্তারকে(২৩) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রূপগঞ্জের বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনে সঙ্গে মুন্সিগঞ্জ জেলার ওই যুবতীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৫ আগষ্ট আলমগীর হোসেন ওই যুবতীকে বিয়ের প্রলোভনে তার কাছে নিয়ে আসে। পরে আলমগীর হোসেন বরপা শান্তিনগর এলাকায় ওই যুবতীকে স্ত্রীর পরিচয়ে একটি বাসা ভাড়া নেয়। রাতে সেখানে আলমগীর হোসেন ও তার বন্ধুরা মাদক সেবন করে ওই যুবতীকে পাঁচজনে পর্যায়ক্রমে ধর্ষণ করে। গত ৭ দিন ধরে এ অবস্থা চলে আসছিল। গত ২২আগষ্ট শনিবার ওই বাড়ির মালিক টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক আলমগীর হোসেন ও তার সহযোগী দুইজনকে গ্রেফতার করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। এজাহার নামীয় গ্রেফতারকৃত তিনজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
মহেশখালীর ধলঘাটাতে বন বিভাগের অভিযানে দখল মুক্ত হওয়া ভূমিতে

মহেশখালীর ধলঘাটাতে বন বিভাগের অভিযানে দখল মুক্ত হওয়া ভূমিতে