শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের একটি বৈঠক চলছিল। বৈঠকের এক পর্যায়ে কর্মসূচির তালিকায় নামের ক্রম নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়।
বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, আজাহারসহ আরও কয়েকজনকে মারধর করেন। মারধরের সময় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, নিহতের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে পূর্ব শত্রুতার জেরে তর্কের এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Mehedi Hasan