ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জ তারাবো পৌরসভায় মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্মহত্যা।

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
রূপগঞ্জ তারাবো পৌরসভায় মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্মহত্যা। ছবির ক্যাপশন: রূপগঞ্জ তারাবো পৌরসভায় মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্মহত্যা।
ad728
রূপগঞ্জ তারাবো পৌরসভায় মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্মহত্যা। 

নূর নবী,রূপগঞ্জ প্রতিনিধি: 
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিবা আক্তারের মানসিক ভারসাম্যহীন গৃহকর্মী লিজা আক্তার(১৪) আত্নহত্যা করেছে। গত ১৬ফেব্রুয়ারি সোমবার গৃহকর্মীর বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে সে আত্নহত্যা করে। লিজা আক্তার ভোলা জেলার চর নিজাম কালকিনি এলাকার নিরব হোসেনের মেয়ে। সে গত এক মাস ধরে শিক্ষিকা হাবিবা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো। 
শিক্ষিকা হাবিবা আক্তার ও তার স্বামী ব্যবসায়ী খন্দকার জগলুল হক রানা বরপা গ্রামের আবু সাউদ ভুঁইয়ার বাড়ির ভাড়াটিয়া। ঘটনার সময় হাবিবা আক্তার ও তার স্বামী খন্দকার জগলুল হক রানা তাদের কর্মস্থলে ছিলেন বলে জানা গেছে। বাড়ির অন্য ভাড়াটিয়ারা জানালা দিয়ে লিজার ঝুলন্ত লাশ দেখে হাবিবা আক্তারকে খবর দিলে হাবিবা আক্তার এসে লাশ দেখে রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 
লিজা আক্তারের পিতা নিরব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে লিজা আক্তার মানসিক ভারসাম্যহীন ও এজমা রোগে আক্রান্ত ছিলো। এ ব্যাপারে লিজা আক্তারের চাচা শামিম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।   
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের ভূয়া পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধি

পুলিশের ভূয়া পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধি