ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে ১২ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, আটকে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
সীমান্তে ১২ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, আটকে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা ছবির ক্যাপশন: সীমান্তে ১২ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, আটকে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা
ad728
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, আটকে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাঁদের প্রবেশ ঠেকিয়ে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। আজ শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় বিএসএফ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।
এ সম্পর্কে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি প্রথম আলোকে বলেন, ১২ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে দুপুরের পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, পুশ ইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারটি শিশু রয়েছে। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে শূন্যরেখার কাছাকাছি একটি মাঠের খেতের মধ্যে অবস্থান করছেন
বিজিবি জানিয়েছে, তাঁরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছেন
মেহেরপুর সীমান্তে সাতজনকে ঠেলে পাঠানো ঠেকিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাঁদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে। সীমান্তে বিজিবির সঙ্গে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান প্রথম আলোকে বলেন, ‘বিজিবির সঙ্গে কথা হয়েছে। দুপুরে দুই দেশের মধ্যে বৈঠক হবে। আশা করি তাদের বিএসএফ নিয়ে যাবে।’

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনতা ব্যাংক পিএলসি খাজানগর বাজার শাখা নতুন ভবনে ব্যাংকিং কার

জনতা ব্যাংক পিএলসি খাজানগর বাজার শাখা নতুন ভবনে ব্যাংকিং কার