ঢাকা | বঙ্গাব্দ

৫টি গাঁজার গাছসহ যুবক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
৫টি গাঁজার গাছসহ যুবক গ্রেফতার ছবির ক্যাপশন: ৫টি গাঁজার গাছসহ যুবক গ্রেফতার৫টি গাঁজার গাছসহ যুবক গ্রেফতার
ad728
ডোমারে ৫টি গাঁজার গাছসহ যুবক গ্রেফতার

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ৫টি গাঁজার গাছ উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাতে ডোমার থানার একটি আভিযানিক দল উপজেলার বোরাগাড়ী ইউনিয়নের হাসপাতালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় মো. মহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। মহিদুল ইসলাম হাসপাতালপাড়া এলাকার মৃত মজনু মিয়ার ছেলে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মহিদুল ইসলামের বাড়ির পেছন থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানের শপথ: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রীর নতুন অধ্যা

তারেক রহমানের শপথ: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রীর নতুন অধ্যা