ঢাকা | বঙ্গাব্দ

*খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাস দমন সম্ভব:দিপু ভুঁইয়া*

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
*খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাস দমন সম্ভব:দিপু ভুঁইয়া* ছবির ক্যাপশন: *খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাস দমন সম্ভব:দিপু ভুঁইয়া*
ad728
*খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাস দমন সম্ভব:দিপু ভুঁইয়া* 



নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেছেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার কোনো বকল্প নেই।
শনিবার (২ মে) রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন জরুরি। প্রতিটি এলাকায় এমন ক্রীড়া প্রতিযোগিতা বাড়ানো গেলে তরুণরা ইতিবাচক কাজে যুক্ত হবে এবং অপরাধপ্রবণতা কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী ম্যাচে তারাবো পৌরসভা দল ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন।
খেলায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ দল ১-০ গোলে তারাবো পৌরসভা দলকে পরাজিত করে জয়লাভ করে। আয়োজনকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ