ঢাকা | বঙ্গাব্দ

*রূপগঞ্জে তরুণী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু*

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
*রূপগঞ্জে তরুণী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু* ছবির ক্যাপশন: *রূপগঞ্জে তরুণী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু*
ad728
*রূপগঞ্জে তরুণী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু*

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভাড়া বাসা থেকে লাকী আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাকী আক্তার ডুলুরদিয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে নলপাথর এলাকায় একটি ভাড়া বাসার কক্ষে একাই বসবাস করছিলেন তিনি। শুক্রবার দুপুর পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিকের স্ত্রী তাকে ডাকতে যান। এ সময় ঘরের দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান তিনি।
পরে দরজা খুলে ঘরের ভেতরে চৌকির ওপর কম্বলে মোড়ানো অবস্থায় লাকীর মরদেহ পাওয়া যায়। তার মুখের ওপর একটি বালিশ চাপা দেওয়া ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন