ঢাকা | বঙ্গাব্দ

*সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নিপুণ রায় চৌধুরী, একই পরিবারে তিন সংসদ সদস্য*

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
*সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নিপুণ রায় চৌধুরী, একই পরিবারে তিন সংসদ সদস্য* ছবির ক্যাপশন: *সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নিপুণ রায় চৌধুরী, একই পরিবারে তিন সংসদ সদস্য*
ad728
*সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নিপুণ রায় চৌধুরী, একই পরিবারে তিন সংসদ সদস্য*

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন নিপুণ রায় চৌধুরী। এর ফলে একই পরিবার থেকে তিনজনকে জাতীয় সংসদে দেখা যাবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নিপুণ রায়ের বাবা নিতাই রায় চৌধুরী। তিনি বর্তমানে সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, নিপুণ রায়ের শ্বশুর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঘোষিত তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও আলোচিত মুখ হিসেবে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিন, শাকিলা ফারজানা এবং বিথীকা বিনতে হুসাইন প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ